April 7, 2026, 6:32 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কৃষ্ণসাগরে ইউক্রেনের নাভাল ড্রোন হামলায় রাশিয়ার দুই ট্যাংকার ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক :

কৃষ্ণসাগরে রাশিয়ার দুটি ট্যাংকার জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনের নৌবাহিনী। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাভাল ড্রোন ব্যবহার করে ‘কাইরোস’ ও ‘ভিরাট’ নামের জাহাজ দুটি বিস্ফোরক আঘাতের শিকার হয়েছে। এক ইউক্রেনীয় নৌ কর্মকর্তা জানিয়েছেন, মস্কো যুদ্ধের অর্থ জোগানোর জন্য জ্বালানি তেল বিক্রি করে আসছে। তাই দীর্ঘদিন ধরে ইউক্রেন রাশিয়ার তেল বাণিজ্য এবং পরিবহন অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ ধরনের নাভাল ড্রোন হামলার অংশ হিসেবেই ধ্বংস হয়েছে কাইরোস ও ভিরাট।

উল্লেখযোগ্য, ট্যাংকার জাহাজ দুটি খালি ছিল। এরা তেল বোঝাই করে নভোআরাসিয়াস্ক শহরের দিকে যাচ্ছিল। হামলার পর জাহাজ দুটির ক্রু তুরস্কের কোস্টগার্ড বাহিনী উদ্ধার করেছে। নাভাল ড্রোন হলো একপ্রকার চালকবিহীন বিস্ফোরক নৌযান, যা মূলত যুদ্ধজাহাজের বিরুদ্ধে ব্যবহার করা হয়। ইউক্রেনীয় নৌবাহিনী জানিয়েছে, এই হামলার ফলে রাশিয়ার তেল পরিবহন এবং বাণিজ্যকে বড় ধরনের ক্ষতি হয়েছে।

তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে কৃষ্ণসাগরের বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি বেড়ে গেছে। পাশাপাশি, রাশিয়ার প্রতিবেশী কাজাখস্তানও এই হামলার নিন্দা জানিয়েছে। তবে মস্কো এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *