May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ইমরান খান সুস্থ আছেন, আদিয়ালা কারাগারে রয়েছেন: কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক :


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে রয়েছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছে কারাগারের কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৬ নভেম্বর) গুজব ছড়িয়ে পড়েছিল যে, তাকে গোপনে কারাগার থেকে অন্যত্র নেয়া হয়েছে। এ বিষয়ে এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ জানিয়েছে, “আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার কোনো তথ্য সত্য নয়।”

ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দায়ের হয়। এছাড়া সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা এবং রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। নাটকীয় পরিস্থিতির মধ্যে ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। একবার মুক্তি পেলেও পরবর্তীতে আবার গ্রেপ্তার করা হয় এবং আগস্ট ২০২৩ থেকে তিনি কারাগারে রয়েছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, “তার জন্য যে খাবার পরিবেশিত হয়, তা এমনকি পাঁচ তারকা হোটেলেও সহজলভ্য নয়। তার কাছে টেলিভিশন রয়েছে এবং নিজের ইচ্ছামত চ্যানেল দেখতে পারেন। ব্যায়ামের যন্ত্রাংশও তার ব্যবহারের জন্য আছে। ডাবল বেডের ব্যবস্থা করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *