April 24, 2026, 2:15 pm
Headline :
মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা

দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি ইরানের: আসছে ‘অদৃশ্য’ শক্তিশালী নতুন অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক, ZTV Bangla | শুক্রবার, ৬ মার্চ ২০২৬

তেহরান: চলমান সংঘাতের মাঝেই বড় ধরনের হুঁশিয়ারি দিল ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি জানিয়েছেন, ইরান একটি ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই এমন কিছু নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হবে, যা বিশ্ব এখনো যুদ্ধক্ষেত্রে দেখেনি।

নতুন প্রযুক্তির রহস্যময় অস্ত্র: প্রেস টিভির বরাতে জানা যায়, জেনারেল নাঈনি দাবি করেছেন ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার মাত্র সামান্য অংশ এখন পর্যন্ত ব্যবহার করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, আগামী সামরিক অভিযানগুলোতে প্রতিপক্ষকে ‘কঠিন ও বেদনাদায়ক আঘাত’ সহ্য করতে হবে। বিশেষ করে ইরানের নতুন সামরিক উদ্ভাবন ও প্রযুক্তির অস্ত্রগুলো এখনো বড় পরিসরে জনসমক্ষে আনা হয়নি, যা সামনে বড় চমক হিসেবে আসতে পারে।

সপ্তম দিনে রক্তক্ষয়ী সংঘাত: মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার এই সংঘাত আজ শুক্রবার (৬ মার্চ) সপ্তম দিনে পা রাখলো। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে তীব্র বিমান হামলা অব্যাহত রাখলেও পাল্টাপাল্টি জবাব দিচ্ছে তেহরানও। ইরানের দাবি, গত বছর হওয়া সংঘাতের তুলনায় তারা বর্তমানে অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত।

হামলার নতুন ধাপ: ইরানের সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, শত্রুর বিরুদ্ধে তাদের হামলা এখন নতুন ধাপে প্রবেশ করেছে। প্রয়োজন হলে আকাশপথের পাশাপাশি স্থল ও সমুদ্রপথেও আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *