July 3, 2026, 6:11 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়।

জামালপুর-শেরপুর: জামালপুরের এক তরুণীর সাথে শেরপুরের এক যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে দুই জেলাজুড়েই ব্যাপক চাঞ্চল্য ও গুঞ্জন তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই অনৈতিক সম্পর্ককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং উভয় এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

অভিযুক্ত তরুণীর নাম লুৎফুন নাহার লিমা। তিনি জামালপুর সদর উপজেলার বাসিন্দা এবং তার পিতার নাম আব্দুল লতিফ। অন্যদিকে, অভিযুক্ত যুবকের নাম মিলন হোসেন। তিনি শেরপুর জেলা সদরের জোড়া পাম্পের নিকটবর্তী বাতশাইল এলাকার মিলাত হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক একাধিক সূত্র দাবি করেছে, দীর্ঘদিন ধরে লিমা ও মিলনের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা ও দূরত্বের সৃষ্টি হয়। বাতশাইল ও জামালপুর সদরের স্থানীয় বাসিন্দাদের মাঝেও বিষয়টি এখন প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

এই অনৈতিক সম্পর্কের জেরে সামাজিক ও পারিবারিক শান্তি বিনষ্ট হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে সামাজিক শালিস বা আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এর আগে স্বামী আরাফাত হোসেন অভিযোগ করেন, জামালপুর সদরের আব্দুল লতিফের মেয়ে লুৎফুন নাহার লিমার সাথে বিয়ের পর তাদের সংসার চললেও, লিমা শেরপুর সদরের বাতশাইল এলাকার মিলন হোসেনের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে চলা এই অনৈতিক সম্পর্কের নানা প্রমাণ হাতে আসার পর আরাফাত হোসেন এই সিদ্ধান্ত নেন।

গণমাধ্যমের সাথে আলাপকালে আরাফাত হোসেন স্পষ্ট জানান, “সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া এবং একটি সুশৃঙ্খল পারিবারিক জীবন ধ্বংস করার পেছনে অভিযুক্ত লিমা ও মিলন হোসেন দায়ী। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং খুব শীঘ্রই এই অনৈতিক সম্পর্কের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করাসহ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করব বলেন তিনি

এ বিষয়ে বিস্তারিত জানতে অভিযুক্তদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। (পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন আমাদের পর্দায়…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *