May 20, 2026, 11:26 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯ নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন আইডিতে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচারের চেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় এই রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতেই এমন পরিকল্পিত অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন হোসেন দীর্ঘদিন ধরে দেওটি ইউনিয়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। তার এই রাজনৈতিক সক্রিয়তা ও সাধারণ মানুষের মাঝে ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অবাস্তব ও ভিত্তিহীন তথ্য পোস্ট করে কুৎসা রটানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

এই বিষয়ে ৯ নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন হোসেন বলেন:

“সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, তার সাথে বাস্তবতার দূরতম কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে এবং আমাদের সাংগঠনিক ঐক্য বিনষ্ট করতে এই নোংরা পথ বেছে নিয়েছে। আমি এই ধরনের ভিত্তিহীন গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এলাকার সচেতন মানুষ ও আমার দলীয় ভাই-বোনেরা এই সাজানো নাটক কখনোই বিশ্বাস করবে না।”

এদিকে রিপন হোসেনের মতো একজন সক্রিয় নেতার বিরুদ্ধে এমন অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন দেওটি ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, “রিপন হোসেনের হাত ধরে দেওটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দল আজ অত্যন্ত সুসংগঠিত। যারা মাঠের রাজনীতিতে ব্যর্থ, তারাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ও বেনামী পোস্টের আশ্রয় নিয়ে সম্ভা অপপ্রচারে মেতে উঠেছে। অবিলম্বে এই ধরনের অপপ্রচার বন্ধ না হলে ডিজিটাল নিরাপত্তা ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এবং সাধারণ জনগণকে এই ধরনের কোনো সম্ভা গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *