May 22, 2026, 10:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আমি সমস্ত নিয়ম ভেঙেছি” – বললেন আমির খান

বিনোদন ডেস্ক :

বলিউডের সুপারস্টার আমির খান তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে দর্শকদের মন জয় করে আসছেন। সম্প্রতি তিনি তারকা হয়ে ওঠার গল্প এবং নিজের অভিনয়দৃষ্টির বিষয়ে চমক দেওয়া মন্তব্য করেছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আমির খান জানিয়েছেন, তারকা হওয়ার পথের বিষয়টি আজও তার জন্য বোধগম্য নয়। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,

“আমি জানি না আমি কীভাবে তারকা হয়ে উঠলাম। যুক্তি অনুসারে আমার এমন হওয়ার কথা ছিল না। আমি সমস্ত নিয়ম ভেঙেছি এবং যেসব পদক্ষেপ নিয়েছি, সেগুলো সাফল্যের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল না। তবুও যে সম্মান ও ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ।”

সিনেমা বেছে নেওয়ার প্রক্রিয়া নিয়েও তার বক্তব্য মনোগ্রাহী। আমির বলেন, “আমি কখনো জানি না কোনো ছবি চলবে কি না। ‘সরফরোস’ বা ‘লগন’-মুক্তির সময়ও আমরা জানতাম না দর্শক কীভাবে নেবে। ‘দিল চাহতা হ্যায়’ সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। আর ‘সিতারে জমিন পর’-এর মতো ছবির বেছে নেওয়ার পেছনে কোনো বাণিজ্যিক হিসাব ছিল না। আমি শুধু সেই স্ক্রিপ্ট বেছে নেই, যা আমাকে ব্যক্তিগতভাবে উত্তেজিত করে।”

আমিরকে সর্বশেষ দেখা গেছে ‘সিতারে জমিন পর’ সিনেমায়, যা ২০০৭ সালের বহুল প্রশংসিত ‘তারে জমিন পর’–এর সিক্যুয়েল। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা, এবং এটি ইতোমধ্যেই দর্শকের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। আমিরের এই মন্তব্য প্রমাণ করে, তিনি নিজের পছন্দ, নীতি ও ব্যক্তিত্বের জায়গা থেকে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, যা তাকে বলিউডের অন্যতম ভিন্নধর্মী এবং সৃজনশীল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *