May 22, 2026, 9:34 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার প্রশিক্ষণের পথ খুললো বিএএসএমের সঙ্গে চুক্তির মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার পুঁজিবাজার সম্পর্কিত প্রশিক্ষণ পাবেন। মঙ্গলবার বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে নন-ফাইনান্সিয়াল রিসোর্স শেয়ারিং এবং বিএএসএমের অনলাইন ও অফলাইন লাইব্রেরি অ্যাক্সেস আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এমওইউতে স্বাক্ষর করেন বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবুদ দারদা, ডীন, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ, এবং ব্যবসা প্রশাসন বিভাগের সভাপতি এস এম মুজাহিদুল ইসলাম। সমাপনী বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, “এই সমঝোতা স্মারক উচ্চশিক্ষায় পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য এটি একটি নতুন সুযোগ।”

বিএএসএম মহাপরিচালক কামরুল আনাম খান বলেন, “বর্তমান আর্থিক পরিবেশে সচেতন ও তথ্যভিত্তিক বিনিয়োগ অপরিসীম গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্ম যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এই চুক্তি সেই পথকে আরও সুদৃঢ় করবে। এটি ভবিষ্যতের স্থিতিশীল আর্থিক সমাজ গঠনে সহায়ক হবে।” অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সমন্বয় করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম এবং বিএএসএমের পক্ষ থেকে মো. সাদ্দাম হোসাইন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *