May 23, 2026, 6:20 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক :

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বসহকারে প্রচারিত হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তার পরিবার ও বিএনপির নেতাকর্মীরা দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

কাতারভিত্তিক গণমাধ্যম ‘আলজাজিরা’ শনিবার (৩০ নভেম্বর) সংবাদে জানিয়েছে, ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে ‘অত্যন্ত সংকটজনক’ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবার ও সমর্থকরা দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। গণমাধ্যমটি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানায়, ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন, ফুসফুসের সংক্রমণের কারণে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকের ভাষায়, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয় এবং বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হয়নি। গত বছর মুক্তি পাওয়ার পর বর্তমানে তার অবস্থা আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে। ভারতের এনডিটিভি জানায়, খালেদা জিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন এবং চিকিৎসকদের পরামর্শ চলছে। অবস্থা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক ‘গলফ নিউজ’ এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘খালিজ টাইমস’ জানায়, খালেদা জিয়া হৃদরোগ, লিভার, কিডনির সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের রোগ, আর্থ্রাইটিস এবং চোখের সমস্যা সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার একটি স্থায়ী পেসমেকারও আছে এবং আগেও হার্ট স্টেন্টিং করানো হয়েছিল। রাজনীতিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, খালেদা জিয়ার সুস্থতা দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *