May 23, 2026, 1:29 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

খুলনায় আদালত চত্বরে গুলিতে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক :

খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে হাসিব (৪১) ও রাজন (৪০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত এলাকার জনবহুল স্থানে কয়েকজন সন্ত্রাসী দু’জনকে লক্ষ্য করে গুলি ও কোপাতে থাকে। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ঘটনাস্থলেই হাসিব এবং হাসপাতালে নেয়ার পথে রাজনের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ আদালত এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে রক্ত, গুলির খোসা, একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রোকনুজ্জামান জানান, নিহত দুজনই কথিত সন্ত্রাসী ‘পলাশ বাহিনী’র সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা আদালতে হাজিরা দিতে এসেছিলেন বলে তথ্য পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *