May 23, 2026, 1:52 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলার আবেদন

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলার আবেদন

জেডটিভি বাংলা ডেস্ক:

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি–র বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হোসাইন মোহাম্মদ আনোয়ার নামের এক ব্যক্তি এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–কে অভিযোগের সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন।

অভিযোগ কী?

মামলার আবেদনে বলা হয়েছে, বিবাহ ইস্যুতে একটি অনুষ্ঠানে দেওয়া মন্তব্যে তুলি ইসলাম ধর্মকে অপমান করেছেন।

গত ১৫ নভেম্বর চার বিয়ের বিষয়ে মন্তব্য করে তিনি প্রশ্ন তোলেন, একজন পুরুষের ক্ষেত্রে চারটি বিবাহ করা যাবে, এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে?”

তুলির ব্যাখ্যা

সমালোচনার পর এক ফেসবুক স্ট্যাটাসে তুলি বলেন, ইসলামে পুরুষ সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারে, তবে শর্ত হলো প্রতিটি স্ত্রীকে সময়, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিকভাবে সম্পূর্ণ সমান ন্যায়বিচার দিতে হবে।

তিনি লেখেন, ইসলাম নারীর সম্মান, অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই আইনের একটি অংশ ধরে নয়, সম্পূর্ণ নির্দেশনা অনুসরণ করাই জরুরি। লুকিয়ে বিয়ে করা, প্রতারণা করা ইসলাম সমর্থন করে না।”

তুলি আরও বলেন, আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত পেলে আমি আন্তরিকভাবে অনুতপ্ত। দয়া করে আমার বক্তব্যকে ভুলভাবে বা ভিন্ন ব্যাখ্যায় উপস্থাপন করবেন না।”

তুলির পরিচিতি

ফ্যাসিবাদী শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে ঐক্যবদ্ধ করে ‘মায়ের ডাক’ নামে সংগঠন গড়ে তোলেন সানজিদা ইসলাম তুলি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দাবি ও বাস্তবতা দেশ-বিদেশে জানানোর ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *