May 23, 2026, 12:24 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বেগম জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার দাবি, “অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে তিনি আজকের অবস্থায় অসুস্থ হয়েছেন।” শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “কারাগারে স্লো পয়জন দেওয়া হয়—এ কারণে সবসময় কারা কর্মকর্তাদের বিষয়ে সতর্ক ছিলাম। এক ভারতীয় সাংবাদিক আমাকে বলেছিলেন, তিনি (খালেদা জিয়া) দুই বছরও বাঁচবেন না। কারণ—এভাবে ডিজাইন করা ছিল যেন তিনি ধীরে ধীরে মৃত্যুবরণ করেন। আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন।”

তিনি জানান, শুক্রবার রাত ১টার দিকে তিনি খালেদা জিয়ার সাথে হাসপাতালে দেখা করেছেন এবং বর্তমানে তিনি আগের তুলনায় ভালো আছেন বলে চিকিৎসকদের কাছ থেকে জেনেছেন।

নির্বাচন নিয়ে আব্বাস বলেন, “বিদেশে বসে যারা বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না—তারা দেশে ক্ষমতায় থাকাকালীন বিএনপিকে বাদ দিয়েই নির্বাচন করেছে। বাংলাদেশে নির্বাচন হবেই, ফেব্রুয়ারিতেই হবে।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— এ কে এম মহসীন, এ বি এম রফিকুর রহমান, বাবুল তালুকদার, নাসিম শিকদার এবং ডিইউজির সাধারণ সম্পাদক খুরশিদ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *