May 22, 2026, 9:34 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি পর্যটনশহর দার্জিলিংয়ে হিম শীতল আবহাওয়া বিরাজ করছে। মঙ্গলবার রাতে সেখানে তাপমাত্রা নেমে এসেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে—বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানায়, উত্তুরে হাওয়ার প্রভাবে দার্জিলিং বর্তমানে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রার জেলা। আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই; বরং ২ বা ৩ জানুয়ারির দিকে বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে। এমনটি হলে ঠাণ্ডা আরও বাড়তে পারে।

হিমালয় ঘেঁষা দার্জিলিংয়ে সাধারণত শীত মৌসুমে গড় তাপমাত্রা থাকে ৭–৮ ডিগ্রি সেলসিয়াস। তবে মাঝে-মধ্যে গড়ের নিচে নামলে পাহাড়ে তুষারপাত দেখা যায়।

নিম্ন তাপমাত্রার তালিকায় দার্জিলিংয়ের পরেই রয়েছে বীরভূম জেলা—শ্রীনিকেতনে রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর রয়েছে নদিয়া (৭ ডিগ্রি), সিউড়ি (৭.২ ডিগ্রি) ও আসানসোল (৭.৮ ডিগ্রি)।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পঙসহ আশপাশের জেলাগুলোতেও অন্তত আরও চার দিন তাপমাত্রা না বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে কলকাতায়ও নেমেছে শীতের প্রকোপ। মঙ্গলবার শহরের গড় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস—যা এ মৌসুমের সর্বনিম্ন। দমদমে রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি, আর সল্টলেক ও হলদিয়ায় যথাক্রমে ১১.৪ ও ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র: দ্য শিলং টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *