May 22, 2026, 9:32 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

যুক্তরাষ্ট্রে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, একজন পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হামোন্টন এলাকায় মাঝআকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে একজন পাইলট নিহত হয়েছেন। ঘটনা ঘটে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা ২৫ মিনিটে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশসীমায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সংঘর্ষে লিপ্ত দুটি হেলিকপ্টার ছিল এন্সট্রম এফ-২৮এ এবং এন্সট্রম ২৮০সি মডেলের। প্রতিটি হেলিকপ্টারে একজন করে পাইলট ছিলেন। সংঘর্ষের পর একটি হেলিকপ্টার দ্রুত ঘুরে মাটিতে আছড়ে পড়ে এবং অপরটি বিধ্বস্ত হয়। আহত পাইলটকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল, পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও কীভাবে সংঘর্ষ হলো, তা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে। তদন্তে দেখা হচ্ছে, এটি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটদের মধ্যে যোগাযোগের ঘাটতি থেকে ঘটেছে।

এই ঘটনায় আকাশপথের নিরাপত্তা নিয়ে নতুনভাবে উদ্বেগ তৈরি হয়েছে। নিহত ও আহত পাইলটদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *