May 22, 2026, 9:32 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গ্রিসের ক্রিটে অভিবাসীদের ঢল, পাঁচ দিনে উদ্ধার ৮৪০

আন্তর্জাতিক ডেস্ক :

ক্রিট দ্বীপের উপকূল থেকে শনিবার ১৩১ জন অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী। এর মধ্য দিয়ে গত পাঁচ দিনে ক্রিট ও এর আশপাশের সমুদ্র থেকে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা বেড়ে ৮৪০ জনে পৌঁছেছে।

উদ্ধার হওয়া অভিবাসীরা একটি মাছ ধরার নৌকায় ছিলেন, যা ক্রিটের দক্ষিণের ছোট দ্বীপ গাভদোস থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থান করছিল। উদ্ধারকৃতদের গাভদোস দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের দেশের পরিচয় গ্রিস কর্তৃপক্ষ এখনও প্রকাশ করেনি।

উত্তর আফ্রিকার লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে ক্রিটে পৌঁছাতে গিয়ে বহু মানুষ ডুবে মারা যান। চলতি বছরের শুরু থেকে ইউরোপে আসার চেষ্টাকারীদের মধ্যে ১৬ হাজার ৭৭০ জনের বেশি ক্রিট উপকূলে পৌঁছেছে; যা অন্য কোনো দ্বীপের তুলনায় সবচেয়ে বেশি।

ডিসেম্বরের শুরুর দিকে একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ১৭ জন নিহত হন, আরও ১৫ নিখোঁজ থাকেন। পরে তাদের মধ্যে মাত্র দু’জনকে জীবিত উদ্ধার করা হয়।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (UNHCR) এবং গ্রিসের রক্ষণশীল সরকার জানিয়েছে, অভিবাসীর সংখ্যা বাড়ায় আশ্রয় আবেদন প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে, বিশেষ করে লিবিয়া থেকে আগতদের আবেদন স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *