May 22, 2026, 10:12 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

২০২৫ সালে যুদ্ধে ইউক্রেনের প্রায় ৫ লাখ সেনা নিহত : রাশিয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক :

চলতি বছরের শুরু থেকে রুশ বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে— এমন দাবি করেছে রাশিয়া। এই বিপুল ক্ষতি নিকট ভবিষ্যতে পূরণ করা ইউক্রেনের পক্ষে কঠিন বলেও মন্তব্য করেছে মস্কো।

রাশিয়ার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসোভ বুধবার এক উচ্চপর্যায়ের বৈঠকে এ তথ্য জানান। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি)–এর খবরে বলা হয়, ওই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন।

বৈঠকে বেলৌসোভ বলেন, “২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সংঘাতে প্রায় ৫ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এত বড় ক্ষতির কারণে ইউক্রেনের জন্য বাহিনী পুনর্গঠন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ব্যাপক প্রাণহানির ফলে সাধারণ জনগণের মধ্যেও সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানে অনীহা দেখা দিচ্ছে।”

তিনি আরও জানান, চলতি বছরে ইউক্রেন প্রায় ১ লাখ ৩ হাজারের বেশি সামরিক অস্ত্র ও সরঞ্জাম হারিয়েছে। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৫০০ ট্যাংক ও সাঁজোয়া যান, যেগুলোর বড় একটি অংশ পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা হিসেবে পাওয়া ছিল।

উল্লেখ্য, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনের তৎপরতাকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক ডিক্রি জারি করে ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

যুদ্ধের শুরুতে সেনাবাহিনীতে যোগদানের ন্যূনতম বয়স ছিল ২৭ বছর। পরবর্তীতে তা কমিয়ে ২৫ বছর করা হয়।

এদিকে গত এক বছরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বাধ্যতামূলক সেনা নিয়োগকে কেন্দ্র করে সাধারণ জনগণ ও সামরিক কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর এই দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : আরটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *