May 22, 2026, 10:11 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করল

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ায় দেশের পুনর্গঠন ও বিদেশি বিনিয়োগের পথ সুগম করতে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস সিরিয়ার ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিয়েছে।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতায় থাকার সময় যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল, যার মধ্যে জ্বালানি তেল বিক্রি এবং বিদেশি বিনিয়োগ সম্পর্কিত বিষয়ও ছিল। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদ পদত্যাগ করার পর সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা এসব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের অনুরোধ করেন।

গতকাল মার্কিন সিনেটে এই বিল উত্থাপিত হয়। ভোটাভুটিতে ৭৭ জন সিনেটর অনুমোদন দেন, ২০ জন বিরোধিতা করেন। এরপর বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পায়।

সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য জিয়ান্নে শাহীন বলেন,

“সিরিয়ার সাধারণ জনগণ যে দীর্ঘকাল ধরে ভোগান্তি সহ্য করেছেন, এই পদক্ষেপের ফলে তারা দেশের পুনর্গঠনে সুযোগ পাচ্ছেন।”

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীও পদক্ষেপটি স্বাগত জানিয়ে বলেন, “সিরিয়ার জনগণের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের সিনেটের এই পদক্ষেপে আমরা সন্তুষ্ট।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *