May 22, 2026, 10:11 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

উড্ডয়নের পরই ইঞ্জিন বিকল, যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। টোকিওগামী ওই বিমানটি পরে নিরাপদে একই বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

রোববার (১৪ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় বিমান প্রশাসন (এফএএ) এ তথ্য নিশ্চিত করেছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। সে সময় বিমানে ২৭৫ জন যাত্রী ও ১৫ জন ক্রু সদস্য ছিলেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ডুলস বিমানবন্দরের রানওয়ের পাশ থেকে সাদা ধোঁয়া উঠছে। উল্লেখ্য, ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের রাজধানীর সবচেয়ে নিকটবর্তী প্রধান বিমানবন্দর।

বোয়িং ৭৭৭-২০০ মডেলের বিমানটি ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ৮০৩ হিসেবে পরিচালিত হচ্ছিল। কেন্দ্রীয় বিমান প্রশাসন জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হবে।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিমানের ইঞ্জিনের একটি কভার আলাদা হয়ে গিয়ে আগুন ধরে যায়। ওই আগুনের প্রভাবে রানওয়ের পাশের ঘাসেও আগুন ছড়িয়ে পড়ে।

মেট্রোপলিটান ওয়াশিংটন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প একটি বিমানের ব্যবস্থা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *