May 22, 2026, 10:52 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প

আর্ন্তজাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় সুনামি সতর্কতাও জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকনের হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে এবং এর পর আরও কয়েকটি আফটারশক অনুভূত হয়।

হোয়াইটহর্স শহরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কর্মকর্তা সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্প নিয়ে তাদের দপ্তরে অন্তত দুটি জরুরি কল এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে কম্পন অনুভবের তথ্য শেয়ার করেছেন। কানাডার ন্যাচারাল রিসোর্সেসের ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, সবচেয়ে বেশি কেঁপে ওঠা এলাকা মূলত পাহাড়ি ও জনবসতি কম। অনেকের ঘরবাড়িতে তাক বা দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেলেও কোনো কাঠামোগত ক্ষতির প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ভূমিকম্পের সবচেয়ে নিকটবর্তী কানাডীয় বসতি হেইন্স জংশন, যা উপকেন্দ্র থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে। ইউকন ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের হিসাব অনুযায়ী, ২০২২ সালে এখানকার জনসংখ্যা ছিল ১,০১৮ জন। অন্যদিকে আলাস্কার ইয়াকুটাট শহর উপকেন্দ্র থেকে প্রায় ৯১ কিলোমিটার দূরে, যেখানে বসবাস করেন মাত্র ৬৬২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *