May 22, 2026, 10:52 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ইলন মাস্ককে ‘মঙ্গলে যাওয়ার’ পরামর্শ পোলিশ পররাষ্ট্রমন্ত্রীর

আর্ন্তজাতিক ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভেঙে দেওয়ার আহ্বান জানানোর পর মার্কিন প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ককে মঙ্গল গ্রহে যাওয়ার পরামর্শ দিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি। সম্প্রতি এক্স-এ দেওয়া এক পোস্টে ইলন মাস্ক বলেন, ইইউ বিলুপ্ত করা উচিত এবং পৃথক দেশগুলোকে তাদের ‘সার্বভৌমত্ব’ ফিরিয়ে দেওয়া উচিত। মাস্কের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার (৬ ডিসেম্বর) পোলিশ মন্ত্রী এক্স-এ লেখেন, “মঙ্গলে যাও। সেখানে নাৎসি স্যালুটের ওপর কোনো সেন্সরশিপ নেই।”

ইইউর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় কমিশন ইলন মাস্কের বিরুদ্ধে ১২০ মিলিয়ন ইউরো জরিমানা ঘোষণা করার ঠিক পরেই এ মন্তব্য–পাল্টা মন্তব্য সামনে আসে।

এর আগেও মাস্ক পশ্চিমা দেশগুলোকে ইইউ ছাড়ার আহ্বান জানিয়েছিলেন। আয়ারল্যান্ডের অভিবাসনসংক্রান্ত ইইউ আদালতের সাম্প্রতিক এক রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাস্ক এক্স-এ লেখেন,
“আমার মতে, সব দেশেরই ইইউ ত্যাগ করা উচিত। এটি ইউরোপে গণতন্ত্র ধ্বংস করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *