May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

হট্টগোলের মধ্যেই লোকসভার শীতকালীন অধিবেশন মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের লোকসভার শীতকালীন অধিবেশন প্রথম দিনেই তীব্র হট্টগোলের মুখে স্থগিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) অধিবেশন শুরু হতেই কংগ্রেসসহ বিরোধী দলগুলোর তীব্র প্রতিবাদ, স্লোগান ও মন্তব্য–পাল্টা মন্তব্যে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

এর আগের দিন রোববার সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলো জানায়, বিহারে ‘ভোটচুরি’, ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে নির্বাচন কমিশনের ‘যথেচ্ছাচার’, দিল্লির বায়ুদূষণসহ সাম্প্রতিক বিস্ফোরণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা সংসদে আলোচনা চান। তবে বৈঠকের পর সরকার স্পষ্ট জানিয়ে দেয়— সংবিধান স্বীকৃত সংস্থা নির্বাচন কমিশনের কর্তৃত্ব সংশ্লিষ্ট বিষয়ে তারা কোনো আলোচনায় যাবে না। সরকার চায় সংসদের বিধি মেনে বিরোধীরা গঠনমূলক আলোচনায় অংশ নিক।

এ অবস্থায় অধিবেশন শুরু হলেও বারবার বিশৃঙ্খলা তৈরি হয়। বিরোধী দলের স্লোগান, সরকারের অনমনীয় অবস্থান এবং উত্তপ্ত পরিবেশের কারণে দফায় দফায় সভা বসার পরও অধিবেশন শেষ পর্যন্ত মুলতবি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *