April 7, 2026, 6:36 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আমি আশ্বাসের রাজনীতিতে বিশ্বাস করি না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি আশ্বাসের রাজনীতিতে বিশ্বাস করেন না, বরং কাজের মাধ্যমে পরিবর্তন আনার রাজনীতিতে বিশ্বাসী। রোববার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আশ্বাস এবং ওয়াদা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আমরা কী জন্য কাজ করছি। বাংলায় একটি কথা আছে, ‘ও গাছ, তোমার পরিচয় কি?’ গাছ বলবে, ‘আমার ফলের দিকে তাকিয়ে আমার পরিচয় বোঝো’। আমাদের প্রয়োজন এখন ফল, এবং সেই ফসলের চাষ সবাই মিলে করতে হবে।” তিনি দেশের মানুষকে ভালো উল্লেখ করে বলেন, “খারাপ রাজনীতিবিদদের কারণে দেশ এগোয় না, তবে আমরা মূল ধরে টান দেব।”

ডা. শফিকুর রহমান দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে বলেন, “দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই। মা-বাবা নয়, শিক্ষক নির্ধারণ করবেন সন্তান কী পড়বে। আমাদের লক্ষ্য সব শিশুকে গড়ে তোলা, যাতে তারা আগামীতে বোঝা নয়, সম্পদ হয়ে উঠতে পারে।” জাস্টিস কেনার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “এটি পরিবর্তন করতে হবে।”

তিনি আরও জানান, “আমরা যদি সরকারে যাই, কোনো দাবি নিয়ে দপ্তরে ধরনা দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার সেবা পৌঁছে দেবে।” সরকারে না গেলেও জামায়াতের উদ্যোগে ১০০টি ক্লিনিকে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানান ডা. শফিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *