May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বঙ্গোপসাগরের তৎসংলগ্ন মালাক্কায় ঘূর্ণিঝড় সৃষ্টি, আঘাত হানবে আজ

আন্তর্জাতিক ডেস্ক :

বঙ্গোপসাগরের তৎসংলগ্ন মালাক্কা প্রণালীতে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়। ‘সেনইয়ার’ নামের এ ঘূর্ণিঝড়টি আজ বুধবারই (২৬ নভেম্বর) আঘাত হানবে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আজ সকালে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এবারের ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেনইয়ার শব্দের অর্থ সিংহ।

গতকাল রাতে ঘূর্ণিঝড়টি ১০ কিলোমিটার গতিতে পশ্চিমাঞ্চলের দিকে এগোয়। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরতে থাকবে। এরপর দুপুরের আগে স্থলে আঘাত হেনে ইন্দোনেশিয়ার উপকূল অতিক্রম করবে। আগামী ২৪ ঘণ্টা এটি ঘূর্ণিঝড়ের শক্তি ধরে রাখবে। এরপর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ভারতীয় আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে বলেছে, আজ বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়ার কুতা মাকমুর থেকে ১০০ কিলোমিটার, মালয়েশিয়ার জর্জটাউন থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম, নিকোবার দ্বীপপুঞ্জ থেকে ৬০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব নিকোবার চর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছিল।

মালাক্কায় ঘূর্ণিঝড় সৃষ্টির পাশাপাশি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর, শ্রীলঙ্কার তৎসংলগ্ন এলাকায় একটি দুর্বল নিম্নচাপ অঞ্চল শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। মালাক্কা প্রণালীর এ ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়ায় আঘাত হানবে। এটি ভারত বা বাংলাদেশের দিকে আসবে না। এদিকে বর্ষা পরবর্তী মৌসুমে সেনইয়ার দ্বিতীয় ঘূর্ণিঝড় যেটি উত্তর ভারত মহাসাগর বেসিনে সৃষ্টি হয়েছে। এরআগে গত ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় মোন্থা আঘাত হানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *