May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পাকিস্তানের বিমান হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর উত্তেজনা আবারও চরমে উঠেছে আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে। খোস্ত প্রদেশে পাকিস্তানের পরিচালিত হামলায় ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। এর পরই ইসলামাবাদকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আফগান সরকার। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সংঘটিত এ হামলার নিন্দা জানিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “দেশের আকাশসীমা, ভূখণ্ড ও জনগণকে রক্ষা করা আমাদের অধিকার। উপযুক্ত সময়ে আমরা এর প্রয়োজনীয় জবাব দেব।”

এর মাত্র কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের পেশোয়ারে একটি আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়—যার মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকিরা সাধারণ নাগরিক। হামলাকারীকে প্রতিহত করতে সক্ষম হওয়ায় আরও বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে জানায় পাকিস্তান সেনাবাহিনী। এ ঘটনাকে কেন্দ্র করে ইসলামাবাদ দাবি করছে, পাকিস্তানে সক্রিয় জঙ্গিগোষ্ঠী টিটিপি আফগান ভূখণ্ডকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এবং তালেবান সরকার তাদের মদদ দিচ্ছে। তবে কাবুল শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে গত অক্টোবরে দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষে উত্তেজনা চরমে ওঠে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় লড়াই থামলেও পরিস্থিতি স্থিতিশীল হয়নি। গত মাসে দুই দেশের মধ্যে সংঘটিত সংঘর্ষটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে রক্তক্ষয়ী বলে বিবেচিত হচ্ছে। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক প্রথমদিকে স্বাভাবিক থাকলেও টিটিপির হামলা বেড়ে যাওয়ায় সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। সাম্প্রতিক বিমান হামলার পর পরিস্থিতি আবারও চরম উত্তেজনার দিকেই ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *