May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নয়াদিল্লি হামলার জেরে আবারও বাতিল নেতানিয়াহুর ভারত সফর

আন্তর্জাতিক ডেস্ক :

নয়াদিল্লিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি বছর এ নিয়ে তৃতীয়বার সফর স্থগিত করলেন তিনি।

মঙ্গলবার এনডিটিভি ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানিয়েছে—আই২৪নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে ঘটে যাওয়া হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের কাজ এখনো শেষ হয়নি। সেই মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর সফর আগামী বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। এর আগে ধারণা করা হয়েছিল, বছরের শেষেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি আসবেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর এক দিনের সফরের কথা থাকলেও তা স্থগিত করা হয়। সে সময় ১৭ সেপ্টেম্বর ইসরাইলে অনুষ্ঠিতব্য পুনর্নির্বাচনকে কারণ হিসেবে দেখান নেতানিয়াহু। এরও আগে এপ্রিলে নির্বাচন শুরুর প্রাক্কালে আরেক দফা সফর বাতিল করেছিলেন তিনি।

নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেন ২০১৮ সালের জানুয়ারিতে। আর ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক বলে বিবেচিত হয়, কারণ সেটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরাইল সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *