May 23, 2026, 12:23 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড : শুভেন্দু

জেডটিভি বাংলা ডেস্ক :

বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া মন্তব্যে তিনি অভিযোগ করেন, রায়টি পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারীর বক্তব্য, “এটা পাকিস্তানের নির্দেশেই করা হয়েছে। এটি কার্যকর হবে না। শেখ হাসিনা অন্য দেশের মানুষ হলেও বাঙালি সংস্কৃতির সঙ্গে তাঁর গভীর যোগ আছে। তিনি একজন প্রগতিশীল মুসলমান এবং কখনো চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না।”

তিনি আরও বলেন, রায়ের আগাম ইঙ্গিত বহুদিন ধরেই “দেয়ালে লেখা ছিল”—অর্থাৎ সিদ্ধান্তটি রাজনৈতিক প্রভাবিত। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই দিন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। এক বিবৃতিতে বলা হয়, ভারত ট্রাইব্যুনালের দেওয়া রায় “লক্ষ করেছে” এবং পুনরায় নিশ্চিত করেছে যে তারা সর্বদা বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে। বিবৃতিতে আরও বলা হয়, “এই লক্ষ্য অর্জনে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *