May 23, 2026, 12:23 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কারাগারেই চালু হলো সহবাসের রুম, অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সুযোগ বন্দিদের

কারাগারেই চালু হলো সহবাসের রুম, অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সুযোগ বন্দিদের

অনলাইন ডেস্ক:

ইতালির কারাগারগুলোতে এক যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে চালু হয়েছে বন্দিদের জন্য ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’। এই উদ্যোগের মাধ্যমে স্বামী-স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীদের এখন কারাগারের মধ্যেই ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সুযোগ দেওয়া হচ্ছে।

গত শুক্রবার মধ্য ইতালির আমব্রিয়া (উমব্রিয়া) অঞ্চলের তেরনি কারাগারে এই বিশেষ কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দেশটির ইতিহাসে এই প্রথমবার কোনো কারাগারে এমন ব্যবস্থা চালু হলো।

ইতালির ইতিহাসে এই প্রথম কোনো কারাগারে এ ধরনের ব্যবস্থা চালু হলো। দেশটির সাংবিধানিক আদালতের একটি ঐতিহাসিক রায়ের পরই এই পদক্ষেপ নেওয়া হয়। আদালত তাঁর রায়ে বলেছিলেন, কারাবন্দিদেরও তাদের স্বামী, স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ও একান্তে সময় কাটানোর অধিকার রয়েছে। ইউরোপের ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন ও নেদারল্যান্ডসের মতো বহু দেশেই এই ধরনের ‘কনজুগাল ভিজিট’ বা দাম্পত্য সাক্ষাতের অনুমতি রয়েছে।

আমব্রিয়ার (উমব্রিয়া) কারাগারের বন্দি অধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা জিওসেপ্পে কাফোরিও (জুসেপ্পে কাফোরিও) জানিয়েছেন, উদ্বোধনের দিনই এক কারাবন্দি তাঁর নারী সঙ্গীকে নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন।

জিওসেপ্পে কাফোরিও বলেন, “আমরা খুবই খুশি, কারণ প্রথম সাক্ষাৎটি বেশ ভালোভাবে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করা জরুরি এবং তা অব্যাহত রাখা হচ্ছে।” তিনি আরও জানান, এই পরীক্ষামূলক উদ্যোগটি সফল হয়েছে এবং আগামী দিনগুলোতেও এ ধরনের আরও সাক্ষাতের সুযোগ দেওয়া হবে।

ইতালির বিচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব বন্দিকে এই সুযোগ দেওয়া হবে তাঁরা তাঁদের সঙ্গীর সঙ্গে দুই ঘণ্টা পর্যন্ত নির্ধারিত কক্ষে থাকতে পারবেন। কক্ষে একটি বিছানা ও শৌচাগার থাকবে, তবে নিরাপত্তার স্বার্থে কক্ষের দরজা আংশিক খোলা রাখা হবে— যাতে জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *