May 23, 2026, 1:55 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পুতিন-ট্রাম্প বৈঠকের প্রয়োজন প্রয়োজন নেই: মস্কো

পুতিন-ট্রাম্প বৈঠকের প্রয়োজন নেই: মস্কো

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধ নিয়ে সমাধান খোঁজা জরুরি হলেও এই মুহূর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জরুরি বৈঠকের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে মস্কো।

রোববার (২ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “কল্পনাপ্রসূতভাবে বলতে গেলে, বৈঠক সম্ভব। তবে বর্তমানে এর কোনো বাস্তব প্রয়োজন নেই।

তিনি আরও যোগ করেন, “এই পর্যায়ে নিষ্পত্তি প্রক্রিয়ার সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে নির্দিষ্ট ও গভীরভাবে কাজ করাই এখন জরুরি।

পেসকভের এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনার অগ্রগতি কার্যত থমকে আছে। মস্কোর অভিযোগ, ইউক্রেন প্রকৃত সংলাপের বদলে সামরিক উত্তেজনা বাড়াতে চাইছে—যেমন টমাহক ক্ষেপণাস্ত্রসহ উন্নত পশ্চিমা অস্ত্রের অনুরোধ করছে।

সাম্প্রতিক আলাস্কা বৈঠকের পর গত ১৭ অক্টোবর ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় দুই ঘণ্টার ফোনালাপ হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের শপথ নেওয়ার পর থেকে এটি ছিল দুই নেতার অষ্টম সরাসরি যোগাযোগ।

পর্যবেক্ষকদের মতে, এই যোগাযোগ স্থবির হয়ে পড়া শান্তি প্রচেষ্টার মধ্যেও এক ধরনের অনিশ্চিত কূটনৈতিক ধারাবাহিকতা বজায় রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *