May 23, 2026, 1:54 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভারতে আবারও আলোচনায় বাংলাদেশের ‘বিকৃত’ মানচিত্র: নয়াদিল্লির ব্যাখ্যা

জেডটিভি বাংলা ডেস্ক :
নয়াদিল্লি – পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার বাংলাদেশ সফরের সময় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া একটি উপহার নিয়ে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। দেশটির কিছু গণমাধ্যম দাবি করেছে, উপহারে বাংলাদেশের মানচিত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলও দেখানো হয়েছে, যা ‘বিকৃত মানচিত্র’ হিসেবে আলোচিত হয়েছে।

ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে উত্থাপন করেন। তিনি বলেন, “বাংলাদেশের প্রধান উপদেষ্টা পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে এমন একটি গ্রাফিতির বই উপহার দিয়েছেন, যেখানে ভারতের কিছু অংশ বাংলাদেশের মানচিত্রের সঙ্গে যুক্ত দেখানো হয়েছে। কূটনৈতিক প্রোটোকলে এই ধরনের কাজ কি গ্রহণযোগ্য?” এর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, “যে বইটি দেওয়া হয়েছে, ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’, সেটি জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির সংকলন। এখানে কোনো বিকৃত মানচিত্র নেই। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ থেকে এর ব্যাখ্যা ইতিমধ্যেই এসেছে।”

প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর ফেসবুক পেজেও এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে অধ্যাপক মুহাম্মদ ইউনূস জেনারেলকে বিকৃত মানচিত্র সহ একটি পতাকা উপহার দিয়েছেন। এটি সম্পূর্ণ অসত্য। বইটিতে বৈচিত্র্যময় গ্রাফিতি সংকলন রয়েছে, কোনো মানচিত্র বিকৃত করা হয়নি।” এই ঘটনার পর, বিষয়টি এখন কূটনৈতিক প্রেক্ষাপট থেকে নয়, বরং মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *