May 23, 2026, 2:37 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

এপ্রিল মাসে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের এপ্রিল মাসে চীন সফর করবেন। বিষয়টি তিনি নিজেই জানান। তবে সফরের সময়সূচি ও বিস্তারিত পরিকল্পনা এখনও প্রকাশ করেননি। খবর আল জাজিরার।

দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার সফরের কিছুদিন পর শি জিনপিংও যুক্তরাষ্ট্র সফর করবেন।

ট্রাম্প আরও জানান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে এবং এতে বড় কোনো বাধা নেই। তিনি বলেন, “আমাদের একটি চুক্তি হয়েছে, এবং প্রতি বছর আমরা এটি পুনঃআলোচনা করব।”

এ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, চীনা পণ্যের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক ১০ শতাংশে নামানো হয়েছে। এছাড়া দু’দেশই দুর্লভ খনিজ সরবরাহ সম্পর্কিত এক বছরের চুক্তিতে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *