May 27, 2026, 9:50 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পোশাক নিয়ে কটুক্তি, জুতাপেটা করলেন তরুণী: ভাইরাল ভিডিও

পোশাক নিয়ে কটুক্তি, জুতাপেটা করলেন তরুণী: ভাইরাল ভিডিও

জেডটিভি বাংলা ডেস্ক:


ঢাকার একটি লোকাল বাসে জিন্স ও টপ পরিহিত এক তরুণীকে তাঁর পোশাক নিয়ে কটুক্তি করার চেষ্টা করার পর তিনি প্রতিক্রিয়ায় জুতাপেটা করেছেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ভিডিওতে দেখা গেছে, সামনের সিটে বসা এক ব্যক্তি তরুণীর পোশাক নিয়ে কটু মন্তব্য করতে শুরু করেন। উত্তেজিত হয়ে তিনি প্রতিবাদ জানিয়ে সামনে এগিয়ে যান এবং বলেন, “তুই আমার পোশাক নিয়ে কেন কথা বলবি।”

এ সময় ওই ব্যক্তি তরুণীকে ধাক্কা দিতে চেষ্টা করেন, এরপর তরুণী তার জুতা খুলে তাকেই জুতাপেটা করেন। কিছুক্ষণ পর আবারও উভয় পক্ষের ধাক্কাধাক্কির দৃশ্য ধরা পড়ে।

নেটিজেনরা ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করছেন। কেউ তরুণীর সাহসী প্রতিক্রিয়াকে প্রশংসা করছেন, আবার কেউ কেউ সমালোচনা করছেন।


এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে লিঙ্গভিত্তিক কটুক্তির বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে অনেকেই উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *