May 27, 2026, 9:50 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জানুয়ারির মাঝামাঝিতে সারা দেশের সাংবাদিকদের মহাসম্মেলন: নোয়াব সভাপতি

নিজস্ব প্রতিবেদক :

আগামী জানুয়ারির মাঝামাঝিতে সারা দেশের সাংবাদিকদের অংশগ্রহণে একটি মহাসম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)-এর সভাপতি এ কে আজাদ। এই সম্মেলন থেকে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত মব ভায়োলেন্স বিরোধী এক প্রতিবাদ সভায় এ ঘোষণা দেন নোয়াব সভাপতি।

এ কে আজাদ বলেন, সাম্প্রতিক সময়ে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, পাশাপাশি সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনার প্রতিবাদে এই মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, সাংবাদিক সমাজের ওপর বারবার হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, “দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে যারা আগুন দিয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এবং সাংবাদিকরা প্রকৃত অর্থে মতপ্রকাশের স্বাধীনতা ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

মব ভায়োলেন্সের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে মব সহিংসতার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেন।

প্রতিবাদ সভা শেষে অংশগ্রহণকারীরা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পাশের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *