May 23, 2026, 6:22 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তির আহ্বান ট্রাম্পের

যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তির আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে চুক্তির মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “উভয় পক্ষের উচিত বিজয় দাবি করে রক্তপাত বন্ধ করা।” — খবর এনডিটিভি। শুক্রবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প।
“চুক্তি করো, সময় হয়েছে”—ট্রাম্প :
ট্রাম্প বলেন, “জেলেনস্কির সঙ্গে খুব আন্তরিক বৈঠক হয়েছে। আমি তাকে বলেছি, যেমনটি প্রেসিডেন্ট পুতিনকেও বলেছি—এখন সময় খুনোখুনি বন্ধ করার, এখনই চুক্তি করে ফেলার।” বৈঠকের এক দিন আগেই ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক নিয়েও আলোচনা হয়। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। নিরাপত্তা নিশ্চয়তা চান জেলেনস্কি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র বিষয়ক আলোচনার বিস্তারিত প্রকাশে তারা সতর্ক।জেলেনস্কি বলেন, “আমরা কোনো উত্তেজনা বাড়াতে চাই না। আমাদের প্রয়োজন নিরাপত্তার নিশ্চয়তা, যেন ভবিষ্যতে পুতিন আর আগ্রাসন চালাতে না পারেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *