May 23, 2026, 5:22 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভয়ঙ্কর এক টাইফুনের কবলে জাপান, সতর্কতা জারি

 আন্তর্জাতিক ডেস্ক :

এবার ‘হালোং’ নামে ভয়ঙ্কর এক টাইফুনের কবলে পড়েছে দ্বীপ দেশ জাপান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির ইজু দ্বীপপুঞ্জে আঘাত হানে টাইফুনটি। এর প্রভাবে রাত থেকেই শুরু হয় তীব্র বাতাস ও ভারি বর্ষণ। সেই সঙ্গে তীরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। 

দেশটির একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) ঝড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে বিশেষ সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছে। 

জাপান টাইমস জানিয়েছে, বুধবার থেকেই দ্বীপগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরার্মশ দেওয়া হয়েছে। তীরে ফিরতে বলা হয়েছে মাছ ধরা নৌকা ও জাহাজগুলোকে।

টাইফুনটির গতিবেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটির সরকার। দুর্যোগ মোকাবিলায় সব সংস্থাকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *