May 23, 2026, 2:37 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় নিহত ১০, ভারতকে দোষারোপ

পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় নিহত ১০, ভারতকে দোষারোপ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পস–এর সদরদপ্তরের কাছে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হয়। পুলিশ জানায়, মডেল টাউন থেকে হালি রোডে মোড় নেওয়ার সময় গাড়িটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানান, নিহত ও আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর প্রদেশজুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

অন্যদিকে, হামলার পর দ্রুত অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন প্রদেশের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি। তার দাবি, এ ধরনের কাপুরুষোচিত হামলা পাকিস্তানি জাতির মনোবল দুর্বল করতে পারবে না।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে অভিযোগ করেছেন, ভারত সমর্থিত সন্ত্রাসীরাই এই হামলার পেছনে রয়েছে। তার ভাষায়, ফিতনা–আল–খাওয়ারিজ ও ভারতের স্বার্থে কাজ করা উগ্রপন্থিরা পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কোয়েটার প্রধান তিনটি হাসপাতালে বিশেষ সতর্কাবস্থা জারি করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সবাইকে ডিউটিতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *