May 23, 2026, 1:55 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

চীনে মাফিয়া পরিবারের ১১ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

চীনে মাফিয়া পরিবারের ১১ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক:

চীনে মিয়ানমারভিত্তিক কুখ্যাত মাফিয়া পরিবার মিং–এর সদস্যদের বিরুদ্ধে দেওয়া হয়েছে কঠোর রায়। প্রতারণা, জুয়া ও খুনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে পরিবারের ১১ জন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মোট ৩৯ জনকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ জন পেয়েছেন স্থগিত মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন এবং বাকিদের দেওয়া হয়েছে ৫ থেকে ২৪ বছরের কারাদণ্ড।

অভিযোগ রয়েছে, মিয়ানমার-চীন সীমান্তবর্তী লাওকাই শহরকে জুয়া, মাদক ও প্রতারণার আস্তানায় পরিণত করেছিল চারটি প্রভাবশালী পরিবার। এর মধ্যে অন্যতম মিং পরিবার।

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ২০২৩ সালে ব্যাপক অভিযান চালিয়ে এসব অপরাধী নেটওয়ার্কের বহু সদস্যকে গ্রেপ্তার করে চীনের হাতে তুলে দেয়।

আরও পড়ুন:

মাদাগাস্কারে সরকারবিরোধী জেন-জি বিক্ষোভে নিহত ২২, জাতিসংঘের নিন্দা

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়াতে হবে: প্রধান উপদেষ্টা

জাতিসংঘে পাকিস্তানকে তীব্র সমালোচনা জয়শঙ্করের

চীনের পূর্বাঞ্চলীয় ওয়েনঝো শহরে সোমবার (২৯ সেপ্টেম্বর) আদালত আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করে।

আদালত জানায়, ২০১৫ সাল থেকে মিং পরিবার ও তাদের সহযোগীরা টেলিযোগাযোগ প্রতারণা, অবৈধ ক্যাসিনো, মাদক পাচার ও দেহ ব্যবসা চালিয়ে আসছিল। এসব অপরাধ থেকে তারা আয় করেছে প্রায় ১০ বিলিয়ন ইউয়ান, অর্থাৎ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবছর শুধু অবৈধ ক্যাসিনো থেকেই পরিবারের নিয়ন্ত্রণাধীন নেটওয়ার্কের আয় ছিল কয়েক বিলিয়ন ডলার।

সূত্র: বিবিসি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *