May 23, 2026, 1:08 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক প্রায় দুই শতাধিক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক প্রায় দুই শতাধিক

জেডটিভিবাংলা ডেস্ক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আবারও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে শহরের চৌ কিট এলাকায়, যা স্থানীয়ভাবে ‘মিনি পাকিস্তান’ নামে পরিচিত, এ অভিযানে বাংলাদেশিসহ ১৯৬ জন বিদেশিকে আটক করা হয়েছে।

অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি রয়েল মালয়েশিয়ান পুলিশ, ডিবিকেএল এবং কেপিডিএন অংশ নেয়। প্রায় ৭০০ মিটার জুড়ে বিস্তৃত এ এলাকায় একে একে ৪৫টি রেস্তোরাঁ, দোকান ও হোটেল ঘিরে তল্লাশি চালানো হয়। এসময় প্রায় ৪০০ জনের কাগজপত্র যাচাই করা হলে বৈধ ভিসা ও কাজের অনুমতি না থাকায় ১৯৬ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও জর্ডানের নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন নাগরিক ধরা পড়েছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, তিনজন স্থানীয়কেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, অনেক ব্যবসায়ী বৈধ কর্মীদের আড়ালে অবৈধ অভিবাসীদের কাজে লাগাচ্ছিলেন, যা কোনোভাবেই সহ্য করা হবে না।

আটক অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী মামলা করা হচ্ছে। আইন ভঙ্গের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান, অনুমোদনবিহীন কাজে যুক্ত থাকা এবং কর্মপারমিটের অপব্যবহার।

ইমিগ্রেশন পরিচালক আরও জানান, এ ধরনের অভিযানের মাধ্যমে রাজধানীতে গড়ে ওঠা ‘মিনি পাকিস্তান’সহ অন্যান্য অভিবাসীপ্রবণ এলাকাগুলো কঠোর নজরদারিতে রাখা হবে। একইসঙ্গে জনগণকে অবৈধ অভিবাসন সংক্রান্ত তথ্য সরবরাহের আহ্বান জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *