July 8, 2026, 4:25 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভারতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে চায় রাশিয়া

ভারতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া ভারতের মাটিতেই পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেলথ সক্ষম যুদ্ধবিমান সুখোই সু-৫৭ তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে মস্কো ইতোমধ্যেই নয়াদিল্লির কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। বর্তমানে প্রস্তাবটি যাচাই-বাছাই করছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম ও রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ভারত দুই স্কোয়াড্রন অর্থাৎ ৩৮টি সু-৫৭ কেনার প্রস্তাব দিয়েছে রাশিয়াকে। রাশিয়ার পক্ষ থেকে এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে জানানো হয়েছে, বিমানগুলো নির্ধারিত সময়ে সরবরাহ করা হবে। তবে শুধু ক্রয় নয়, ভারতীয় মাটিতেই এই যুদ্ধবিমান তৈরি করারও ইচ্ছা প্রকাশ করেছে মস্কো।

চূড়ান্ত চুক্তি হলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেড (HAL) যৌথভাবে বিমান উৎপাদন করবে। সম্ভাব্য উৎপাদনকেন্দ্র হিসেবে মহারাষ্ট্রের নাসিক জেলার HAL কারখানার কথা ভাবা হচ্ছে—যেখানে এর আগে মিগ সিরিজ ও সুখোই সু-৩০ এমকেআই তৈরি হয়েছে।

সুখোই সু-৫৭ হলো রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের মাল্টি-রোল যুদ্ধবিমান। এতে রয়েছে আধুনিক স্টেলথ প্রযুক্তি, অতিরিক্ত গতিশীলতা, শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার ক্ষমতা, দীর্ঘ পাল্লার অস্ত্রসজ্জা এবং সর্বধরনের আবহাওয়ায় অপারেশন পরিচালনার সক্ষমতা।

এর আগে রাশিয়া ভারতকে মিগ-২১, মিগ-২৯ ও সুখোই সু-৩০ এমকেআই সরবরাহ করেছে এবং স্থানীয় উৎপাদনের সুযোগও দিয়েছে। নতুন করে সু-৫৭ তৈরি হলে ভারত-রাশিয়া প্রতিরক্ষা অংশীদারিত্বে এটি হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *