May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের

আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা নতুন মোড় নিয়েছে। জেন-জির নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন সহিংসতায় গড়ালেও তরুণরা দাবি করছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সুযোগসন্ধানী একটি দল ‘হাইজ্যাক’ করেছে।

৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরপরই দেশজুড়ে সহিংসতা শুরু হয়। পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্টসহ একাধিক সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এমনকি কারাগারে হামলা চালিয়ে বন্দিদের পালাতেও সহায়তা করা হয়। এসব ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে আন্দোলনের মূল নেতৃত্ব।

অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মঙ্গলবার রাত থেকে দেশটির নিরাপত্তার দায়িত্ব নেয়। বুধবার সকাল থেকে কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় কারফিউ ও কড়াকড়ি বিধিনিষেধ জারি করা হয়েছে। রাস্তায় বের হলেই চলছে পরিচয়পত্র পরীক্ষা, লাউডস্পিকারে প্রচার করা হচ্ছে সতর্কবার্তা।

তবে সকালে কিছু তরুণকে রাস্তায় দেখা গেছে ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো পরিষ্কার করতে। তাদের মধ্যে ১৪ বছরের সাং লামা নামের এক কিশোরী বলেন, “আমরা আন্দোলনে নামিনি, কিন্তু দুর্নীতি আর দুঃশাসনের শেষ দেখতে চাই। আশা করি এবার পরিবর্তন আসবে।”

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *