May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালে সামাজিক মাধ্যম চালু

প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালে সামাজিক মাধ্যম চালু

আন্তর্জাতিক ডেস্ক

রক্তক্ষয়ী বিক্ষোভ-সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল সরকার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের এক মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রী এবং মন্ত্রিসভার মুখপাত্র পৃথ্বী সুব্বা গুরুঙ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে জানান, “আমরা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছি। এখন এগুলো সচল আছে।”

গত সপ্তাহে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ও ইউটিউবসহ মোট ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছিল নেপাল। সরকারের যুক্তি ছিল—ভুয়া খবর, প্রতারণা ও ঘৃণামূলক বক্তব্য ঠেকানো।

কিন্তু সোমবার দেশজুড়ে তরুণ ও শিক্ষার্থীদের নেতৃত্বে ‘জেন জি আন্দোলন’ নামে পরিচিত ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে ক্ষোভ। শুধু সামাজিক মাধ্যম নয়, দুর্নীতি ও অর্থনৈতিক সংকট নিয়েও আন্দোলনে স্লোগান ওঠে।

কাঠমান্ডুতে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয় বিক্ষোভ। টিয়ার গ্যাস, রাবার বুলেট, জলকামান ও লাঠিচার্জের পাশাপাশি গুলিও চালানো হয়। এতে রাজধানীতে ১৭ জন এবং ইটাহারিতে আরও ২ জন প্রাণ হারান। আহত হন শতাধিক; বেসরকারি হিসাবে সংখ্যা ৪০০’রও কাছাকাছি।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, বিক্ষোভ দমনে নেপালি নিরাপত্তা বাহিনী অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বলপ্রয়োগ করেছে—এমন অভিযোগ তাদের কাছে এসেছে। সংস্থাটির মুখপাত্র রাভিনা শমদাসানি বলেন, “আমরা হতাহতের ঘটনায় স্তম্ভিত। দ্রুত ও স্বচ্ছ তদন্ত জরুরি।”

সরকার জানিয়েছে, নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ঘটনাটি তদন্তে একটি বিশেষ প্যানেল গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *