May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নেপাল ইস্যুতে মুখ খুললেন মমতা

নেপাল ইস্যুতে মুখ খুললেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শান্তি বজায় রাখার আহ্বান জানান।

মমতা বলেন, “নেপাল একটি বিদেশি রাষ্ট্র। এ বিষয়ে মত দেওয়ার এখতিয়ার আমার নয়, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। তবে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো—নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ—সবাইকে ভালোবাসি। প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকি।”

তিনি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ সতর্ক থাকার বার্তাও দেন। মুখ্যমন্ত্রীর ভাষায়, “শিলিগুড়ি, কালিম্পংসহ সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে হবে। কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়ে।”

একই সঙ্গে সাংবাদিকদের উদ্দেশে মমতা সতর্ক করে বলেন, “নেপালে গিয়ে সংবাদ সংগ্রহে না যাওয়াই ভালো। নিরাপত্তাই এখন সবার আগে। তোমরা চাইলে শিলিগুড়ি থেকেও কভার করতে পারো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *