May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নেপালে নিরাপত্তা নিয়ে শঙ্কা: ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল

নেপালে নিরাপত্তা নিয়ে শঙ্কা: ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অভূতপূর্ব নিরাপত্তা পরিস্থিতির কারণে সব আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইট বাতিল করা হয়েছে। হঠাৎ এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কোঠেশ্বর এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ার পর থেকেই ফ্লাইট উড্ডয়ন স্থগিত করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংসরাজ পাণ্ডে জানান, বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়নি। তবে চলাচলব্যবস্থায় জটিলতা তৈরি হওয়ায় ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, ফলে উড্ডয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এদিকে, নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে বুদ্ধ এয়ারসহ দেশীয় বিমানসংস্থাগুলোও তাদের সব ফ্লাইট স্থগিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *