May 22, 2026, 10:52 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নেপালে বিক্ষোভে নিহত বেড়ে ১৬, শতাধিক আহত

নেপালে বিক্ষোভে নিহত বেড়ে ১৬, শতাধিক আহত

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে সরকারবিরোধী বিক্ষোভ ক্রমেই রক্তক্ষয়ী আকার ধারণ করছে। কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় ১০০ জন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।

রোববার বিক্ষোভকারীরা নির্দেশনা অমান্য করে পার্লামেন্ট ভবনে প্রবেশ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে। তবে এতে সহিংসতা আরও তীব্র হয়।

প্রশাসন জানায়, নিহত ও আহতদের অনেকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। সংঘর্ষের জেরে কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

তরুণ প্রজন্ম সরকারের দুর্নীতি ও সম্প্রতি ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম—যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট রয়েছে—নিষিদ্ধ করার প্রতিবাদে আন্দোলনে নেমেছে। রাজধানী ছাড়াও নেপালের আরও কয়েকটি বড় শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *