May 22, 2026, 10:11 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক প্রাণহানির আশঙ্কা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে শতাধিক মানুষের মৃত্যুর শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশ।

তালেবান সরকারের স্থানীয় এক কর্মকর্তা জানান, শুধুমাত্র একটি গ্রামেই ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৫ জন আহত হয়েছে। এখনো প্রদেশজুড়ে আফটারশক অনুভূত হচ্ছে বলে তিনি সতর্ক করেন। আরেক কর্মকর্তা বলেন, “মৃত্যুর সংখ্যা ভয়াবহ হতে পারে।”

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ভূমিধস ও বন্যায় অনেক রাস্তা বন্ধ হয়ে পড়েছে, কোথাও আবার মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে সঠিক পরিসংখ্যান সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। হেলিকপ্টারের মাধ্যমে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। এর পর অন্তত তিন দফা আফটারশক রেকর্ড করা হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ পর্যন্ত।

কুনারের পাশাপাশি রাজধানী কাবুলেও কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের ইসলামাবাদেও ঝাঁকুনি টের পাওয়া গেছে।

আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করার কারণে প্রায়ই সেখানে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিল আরও তিন হাজার। সেটিই ছিল গত দুই দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পজনিত বিপর্যয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *