May 22, 2026, 10:12 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মোদির বার্তা: সম্পর্ক হবে আস্থাভিত্তিক

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মোদির বার্তা: সম্পর্ক হবে আস্থাভিত্তিক

আন্তর্জাতিক ডেস্ক

ভারত ও চীনের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (৩১ আগস্ট) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

মোদি বলেন, “পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক এগোতে হবে।” তিনি আরও জানান, সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ফলে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী স্মরণ করেন, গত বছর কাজানে হওয়া আলোচনায় দুই দেশের সম্পর্ক ইতিবাচক দিকনির্দেশনা পেয়েছিল। আগামী অক্টোবরে ব্রিকস সম্মেলনের সময়ও শির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিন সরাসরি বিমান চলাচল চালুর বিষয়ে আলোচনা হয় দুই নেতার মধ্যে। মোদি জোর দিয়ে বলেন, দুই দেশের ২ দশমিক ৮ বিলিয়ন মানুষের স্বার্থ সহযোগিতার সঙ্গে গভীরভাবে যুক্ত এবং এটি বৈশ্বিক কল্যাণেও ভূমিকা রাখবে।

অন্যদিকে, মোদির এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। একইসঙ্গে মার্কিন চাপের মুখে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে ভারত। আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠকে বসবেন মোদি।

বিশ্লেষকদের মতে, মার্কিন আধিপত্য মোকাবিলায় চীন, ভারত ও রাশিয়ার মধ্যকার এসব ঘনিষ্ঠতা বিশ্ব রাজনীতিতে নতুন জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *