April 7, 2026, 3:17 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

গাজার ধ্বংসস্তূপে এক পরিবারের ৩০ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটি-এর ধ্বংসস্তূপ থেকে এক পরিবারের ৩০ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। জানা যায়, তারা ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছিলেন।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি সূত্রে বলা হয়েছে, গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা গাজা সিটির আল রিমাল এলাকায় বসবাসকারী ওই পরিবারের সদস্যদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছেন।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, ওই পরিবারের ৬০ জন সদস্য ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাতের সময় নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জনের মরদেহ বা দেহাবশেষ এখনও উদ্ধার হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা ও ২৫০ জনকে জিম্মি করে। এর পরপরই ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে বহু মানুষের মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।

২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতির দুই মাস পর, ডিসেম্বর থেকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ শুরু করে। এ অভিযানে এটি প্রথমবারের মতো কোনো ধ্বংসস্তূপ থেকে এক পরিবারের এতজনের মরদেহ উদ্ধার হলো।

হামাস-ইসরায়েল সংঘাতের দুই বছরে গাজায় ৭০,৭০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন, যার মধ্যে বড় অংশই নারী ও শিশু। ধ্বংসের ফলে গাজার বিভিন্ন এলাকায় জমা হয়েছে শত শত টন ধ্বংসাবশেষ, যা সরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *