July 8, 2026, 6:59 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে জামায়াতের পটুয়াখালী নেতা সাময়িক বহিষ্কার

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে জামায়াতের পটুয়াখালী নেতা সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিনকে ঘুষ দেওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার সদস্য ও ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. রুহুল আমিন শিকদারকে সাময়িকভাবে বহিষ্কার করেছে দলটি। একই সঙ্গে ঘটনাটির সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে জামায়াতের পটুয়াখালী জেলা সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডভোকেট রুহুল আমিনের পেশাগত অনিয়মের বিষয়ে সংবাদ প্রকাশের পর জেলা ও পৌর নেতারা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে আলোচনার পর তার সদস্যপদ স্থগিত করা হয় এবং গঠিত তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে জেলা আইনজীবী সমিতিও অ্যাডভোকেট রুহুল আমিনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে এবং সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়।

উল্লেখ্য, আলোচিত শহীদ জসিম উদ্দীনের মেয়ের ধর্ষণ মামলায় আসামির জামিন নিশ্চিত করতে গত ২০ আগস্ট বিচারকের গৃহপরিচারিকার মাধ্যমে মামলার নথিপত্রসহ ৫০ হাজার টাকার একটি বান্ডেল পাঠান পিপি রুহুল আমিন। এ ঘটনায় বিচারক নিলুফার শিরিন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *