May 22, 2026, 10:14 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢল নেমেছে মানুষের। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকে কারওয়ান বাজার থেকে যানচলাচল বন্ধ রাখা হয়েছে; মানুষ হেঁটেই জানাজাস্থলের দিকে যাচ্ছেন।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে অনেকেই হেঁটে ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, কারওয়ান বাজার, সোনারগাঁও হোটেল গোল চত্বর, তেজগাঁও রেলগেটসহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অনুরোধ করা হয়েছে, মিরপুর সড়ক দিয়ে কোনো গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউতে না যাক।

জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছেন। সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য নিয়োজিত। পুরো এলাকা এসএসএফ-এর নিয়ন্ত্রণে রাখা হয়েছে, কেউ কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে তা নিশ্চিত করতে কড়া নজরদারি চলছে।

জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *