May 22, 2026, 9:34 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা ‘মানবিক পুলিশ’ শওকতের

নিজস্ব প্রতিবেদক :

মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে পরিচিত সাবেক পুলিশ সদস্য শওকত হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের সন্তান শওকত হোসেন দীর্ঘদিন বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সেবামূলক কাজে নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত করতে স্বেচ্ছায় চাকরি ছাড়েন। এরপর মানবিক সহায়তা, চিকিৎসাসেবা ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি আলোচনায় আসেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানবিক পুলিশ’ হিসেবে ব্যাপক পরিচিতি পান।

রাজনৈতিক অঙ্গনে আসার কারণ জানিয়ে শওকত বলেন,
“আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানবিক দায়িত্ব পালনের একটি মাধ্যম। বেওয়ারিশ ও অসহায় মানুষের জন্য সুন্দরতম চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা দিতে আমি নির্বাচনে আসছি।”

শওকতের প্রধান লক্ষ্য—বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। এরই অংশ হিসেবে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় তিনি ১২০ শয্যার ‘বেওয়ারিশ সদর হাসপাতাল’ চালু করেছেন, যেখানে পরিচয়হীন ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন।

স্থানীয়দের মতে, মানবিক কর্মকাণ্ড ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে নোয়াখালী-৫ আসনে সম্ভাবনাময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে শওকত হোসেন এখন আলোচনায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *