May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভারতের হরিয়ানায় ঘন কুয়াশায় মহাদুর্ঘটনা: বাস-গাড়ি-ট্রাকের ত্রাস (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের হরিয়ানায় ঘন কুয়াশার কারণে রোববার (১৪ ডিসেম্বর) সকালে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে বাস, ট্রাক, মোটরসাইকেল ও ছোট গাড়ি একাধিক সংঘর্ষের শিকার হয়েছে।

হিসারের জাতীয় সড়ক ৫২-তে সকাল ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পেছন থেকে আসা অন্যান্য যানবাহন একে অপরকে ধাক্কা দিতে থাকে। দুর্ঘটনায় বেশিরভাগ যাত্রী সামান্য আহত হলেও, এক মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় মহাসড়ক ৩৫২-তেও তিন থেকে চারটি বাস পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রোহতাক এলাকায় ১৫২ ডি মহাসড়ক মোড়ে ৩০ থেকে ৪০টি যানবাহনের সংঘর্ষ ঘটে। প্রথমে একটি ট্রাক ও গাড়ির সংঘর্ষের পর পেছন থেকে আসা অন্যান্য গাড়ি একে অপরকে ধাক্কা দেয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

হরিয়ানায় চলতি সপ্তাহে তীব্র শীত এবং ঘন কুয়াশা বিরাজ করছে। তাপমাত্রা দিনভর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দুর্ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ঘন কুয়াশার মধ্যে চলাচলের ঝুঁকি তুলে ধরেছে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *