April 7, 2026, 3:11 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সিরিয়ায় দুই মার্কিন সেনা নিহত, ট্রাম্পের আইএসআইএসকে কঠোর প্রতিশোধের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার পালমায়রা অঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা ও এক দোভাষী নিহত হয়েছেন। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইএসআইএসের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) ঘটে যাওয়া হামলায় আইএসআইএসের একজন সদস্য আচমকা হামলা চালায়। নিহত সেনারা সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে যৌথ টহলে ছিলেন।

ট্রাম্প বলেছেন, “সিরিয়ায় তিন অসাধারণ দেশপ্রেমিকের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। নিহতদের মধ্যে দুজন সেনা এবং একজন বেসামরিক দোভাষী। আহতদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা ভালো। হামলাটি যুক্তরাষ্ট্র ও সিরিয়ার ওপর আইএসআইএসের দুঃশাসনমূলক কাণ্ড।” তিনি আরও বলেছেন, “এই হামলার জন্য কঠোর প্রতিশোধ নেওয়া হবে।”

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সূত্র জানিয়েছে, হামলার সময় সিরিয়ান ও মার্কিন সামরিক কর্মকর্তারা আলোচনা করছিলেন। পালমায়রার সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে, যেখানে সিরিয়ার সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারছে না।

এর আগে গত বছর স্বৈরশাসক বাসার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ নেন আহমেদ আল সারা। এই হামলা সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর প্রথম আক্রমণ হিসেবে ধরা হচ্ছে।

সূত্র: আল-আরাবিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *